ইসলাম উদ্দিনের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলাম উদ্দিনের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ইসলাম উদ্দিনের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম ।

শোকবার্তায় নেতৃদয় বলেন, “মরহুম ইসলাম উদ্দিন সকলের কাছে একজন সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন ।তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তার মৃত্যুতে আমরা একজন ত্যাগী নেতাকে হারালাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে এবং তার নিজ এলাকা বিয়ানীবাজার উপজেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম ইসলাম উদ্দিন যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ”।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ