ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ধর্ম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ