ইসি’র নির্দেশে ২ জেলা প্রশাসককে বদলি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসি’র নির্দেশে ২ জেলা প্রশাসককে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে দু’জন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
শনিবার প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানা যায়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ