ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ।

রোববার (৩১ মে) দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের তীব্র চাপ দেখা গেছে।

ফেরিঘাটে যাত্রীবা‌হী বাসের পাশাপা‌শি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে। অপরদিকে লঞ্চ ঘাটেও যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো। সচেতনতায় কাজ করছে নৌপুলিশসহ ঘাট সং‌শ্লিষ্টরা।

ঢাকমুখী যাত্রীরা জানান, এবার ঈদুল আজহায় ভোগান্তি ছাড়াই তারা ঈদ করতে বাড়িতে যেতে পেরেছেন এবং ঈদ শেষে একইভাবে তারা কর্মস্থলে ফিরছেন। এবারের ঈদযাত্রার ব্যবস্থাপনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী মহাব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। সকাল থেকে ঘাটে তেমন যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে ঘাটে চাপ বাড়বে। আজ যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ