ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছেন ৬ জন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন।
জনতার আওয়াজ/আ আ