ঈদে ট্রেনের ফিরতি টিকিট শুধু অনলাইনে, বিক্রি শুরু ১৫ এপ্রিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে ট্রেনের ফিরতি টিকিট শুধু অনলাইনে, বিক্রি শুরু ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

 

আগামী পবিত্র ঈদ-উল-ফিতরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ টিকি বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল। চলবে পরবর্তী ৬ দিন পর্যন্ত।

রেল ভবনের সম্মেলনে কক্ষে বুধবার (২২ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

নুরুল ইসলাম সুজন জানান, ফিরতি যাত্রায় ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল বিক্রি হবে এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট (যাওয়া) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ