উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করায় কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করায় কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ

 

বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি উত্তর কোরিয়ায় বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যবসায়ীর কারাদণ্ড হয়েছে। বিক্রিত ওই পণ্যের মূল্য ছিল ১০ লাখ ডলার।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ফুয়া সেজে হি (৫৯)। তিনি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক।
দোষ স্বীকার করার পর গত সোমবার ফুয়াকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত।

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কিম জং-উনের দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সিঙ্গাপুর ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে।

আদালতের নথি বলছে, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে কয়েকটি কোম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। তিনি জানতেন, এ পণ্যগুলোর গন্তব্য উত্তর কোরিয়া।

আদালতের নথি অনুযায়ী, পণ্য বিক্রয় থেকে ফুয়া কোনও কমিশন পাননি। তবে এই পণ্য বিক্রি তাকে তার মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করেছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ