উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।Geographic

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরের কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, “জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই জনগণের টাকার অপচয় করা যাবে না। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার পাশাপাশি নগরবাসীর সক্রিয় সহযোগিতাও জরুরি।
নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, মো. মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং স্থানীয় বাসিন্দারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ