উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সভা সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন— সবার অভিমতের সঙ্গে আমি ভিন্নমত করি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ