উপদেষ্টার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন : ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন : ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পছন্দের ব্যক্তিকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন- এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। পাশাপাশি গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল।

ইশরাক বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।

উপদেষ্টার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন : ইশরাক
ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিক সেবা বেগবান করার ঘোষণা ইশরাকের
তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভূইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

ইশরাক বলেন, গতকাল ১৬ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোন নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোন একজন নাগরিককে সজীব ভূইয়ার মত একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ঐ রিট মামলা ৩০ দিন অনিষ্পত্তি থাকলে, গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে যাবে। এতে ভবিষ্যতে কোন জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ