উপদেষ্টা মাহফুজের সম্ভাব্য আসন সম্পর্কে জানালেন তার ভাই - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজের সম্ভাব্য আসন সম্পর্কে জানালেন তার ভাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ যদি সরকার থেকে পদত্যাগ করেন, তাহলে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘জনতার উঠান বৈঠক’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মাহবুব আলম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই বৈঠকের আয়োজন করা হয়।

মাহবুব আলম বলেন, “মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, তিনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন, তাহলে এনসিপির প্রার্থী হিসেবে রামগঞ্জ থেকে নির্বাচন করবেন। রামগঞ্জের মানুষও তার অংশগ্রহণ কামনা করছে।”

তিনি আরও বলেন, “রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজগুলো মাহফুজ আলম হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি।”

অনুষ্ঠানে বক্তব্য দেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহ প্রমুখ।

উঠান বৈঠক শেষে পানপাড়া বাজারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে লিফলেট বিতরণ করেন মাহবুব আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ