ঋণ নির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই: লেবার পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঋণ নির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই: লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঋণ নির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ লেবার পার্টি। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, ‘বাজেটের নামে গরিবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী গরিবের শ্রেণি বৈষম্য আরও বাড়বে।’

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে লেবার পার্টির নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে তারা আরও বলেন, এই বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দ্রব্যমুল্য দফায় দফায় বাড়বে এবং জনজীবন দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে। এতে বরং জনদুর্ভোগ ও সীমাহীন অভাব অনাটনের কারণে দেশ ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত এ বাজেটে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা কোনোভাবেই অর্জন সম্ভব নয়। এ বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ