এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সামিয়া ইসলাম এর সাফল্য কথা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সামিয়া ইসলাম এর সাফল্য কথা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

 

এম. এনাম হোসেন, চট্রগ্রাম

শিক্ষকদের গাইডলাইন ও রুটিন মাফিক পড়াশোনা করে পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব। নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব, যারা ভালো করে তাদের কাছে গোপন কোন রহস্য নেই। সময়কে গুরুত্ব দেয়া, পড়ালেখায় মনোযোগী হওয়া, সময়সীমার মধ্যে রুটিন সমাপ্ত করা। এই গুলো ঠিক রাখতে হবে, কথাগুলো এবারের এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া চট্রগ্রাম ইস্পাহানী মির্জাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া ইসলাম মায়ার।

এসএসসি ২০২১’ শিক্ষাবর্ষে চট্টগ্রামের আল জাবের ইনস্টিটিউট আগ্রাবাদ থেকে জিপিএ-৫ অর্জন করে স্কুলের সুনাম অর্জন করেছে। মায়া মেধাবী একজন শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার অন্তর্গত কাঞ্চনা ইউনিয়নে।

পিতা মো. সাইফুল ইসলাম দুবাই প্রবাসী ব্যবসায়ী, মানবিক সংস্থা মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের পরিচালক ও সমাজ সেবক। মাতা গৃহিণী, কোহিনুর আক্তার। তিন ভাই বোনের মধ্যে সামিয়া ইসলাম মায়া সবার বড়। সে ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হয়ে সমাজের গরীব অসহায় মানুষের সেবা করতে চায়। সামিয়া ফুটবল খেলা খুব পছন্দ করেন এবং প্রিয় টিম হিসেবে আর্জেন্টিনার সাপোর্টার।

সামিয়া ইসলাম মায়ার আগামীর পথ চলা হোক আরও সমৃদ্ধ। এটাই তার শিক্ষক, পিতা মাতা ও স্বজনদের প্রত্যাশা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ