এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন: ফুয়াদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন: ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল সোসাইটি নামক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই- আপনারা ক্ষমতায় এসেছেন, ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম। বরিশালের শহীদ হোক বা চট্টগ্রাম এবং ঢাকার হোক। আমরা জেনেছি, জুলাই অভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩৭ এর অধিক শহীদ হয়েছে। আমি কয়েকজনের কবর জিয়ারতও করে এসেছি।

খুব দুঃখ প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, লাশ দাফন করার সময় প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তার কিছুই করেনি। এই রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের ফাউন্ডেশন। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হতে দেবেননা।

ফুয়াদ আরও বলেন, প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দারিদ্র্যসীমা থেকে উঠিয়ে আসা যায়, কিভাবে নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের মানুষের জীবনকে আরামদায়ক করা যায়, এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের গণঅভ্যুত্থানের কথা।

মানববন্ধনে এই সময় তিনি বরিশাল বিভাগ ও ভোলা জেলায় বিভিন্ন উন্নয়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন।

বরিশাল সোসাইটি’র আহবায়ক আমানুল্লাহ নোমানের সভাপতিত্বে এবি পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক এম ডি কল্লোল চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ