একই আসনে নারী-পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সম্ভব নয়: শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একই আসনে নারী-পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সম্ভব নয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

শামা ওবায়েদ (ফাইল ছবি)
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘একই সংসদীয় আসনে নারী-পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সম্ভব নয়। এটি গণ্ডগোল বাড়াবে। তবে সংরক্ষিত নারী আসন একশতে উন্নীত করতে বিএনপি একমত। সংরক্ষিত আসনের নারীরা যেন হীনম্মন্যতায় না ভোগেন সে বিষয়টিও দেখতে হবে।’

রবিবার (১৫ জুন) বিকালে ডেইলি স্টারের সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘নারীদের বাস্তবিক উন্নয়ন হয়নি। সাম্প্রতিক সময়ে নারী কমিশনকে ছুড়ে ফেলা হয়েছে। নারীদের মর্যাদা নেই। এমন বাস্তবতায় সংসদে নারী এমপির সংখ্যা বাড়ানোর বিষয়টি প্রতিটি রাজনৈতিক দলেরই বিবেচনা করা উচিত।’

তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়েও নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে। বিশেষ করে উপজেলা পরিষদেও তাদের মূল্যায়ন করতে হবে। তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়। সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করাতে হলে নারী প্রার্থীকে কমপক্ষে দুই বছর আগে পরিচয় করাতে হবে। তাহলে তিনি জনগণের সঙ্গে স্বাভাবিক হতে পারবেন। তবে এক্ষেত্রেও যাকে মনোনয়ন দিলে দল জিতবে, দল তাকেই মনোনয়ন দেয়।’

তিনি আরও বলেন, ‘অথচ ঐতিহাসিকভাবেই নারীদের ব্যবহার করা হয়। কিন্তু তাদের তেমন মূল্যায়ন করা হয় না। বিগত জুলাই আন্দোলনে নারীদের অবস্থান থাকলেও সেখানেও অনেকেই বঞ্চিত হয়েছেন।’ সামাজিক মাধ্যমে নারীদের হয়রানির বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শামা ওবায়েদ।

রাজনীতিতে নারীর সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনি আইন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনায় অংশস নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ