একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিগন্যালস কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বাড়ানো ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদান রাখতে হবে।

আজ সোমবার যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যশোর সেনানিবাসে সোমবার সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এস এম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেন্টারের নতুন রানিং ট্র্যাকের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি সিগন্যালস্ কোরের শহীদদের সম্মানে নির্মিত অমরপ্রাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ