একাত্তরের যুদ্ধসন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একাত্তরের যুদ্ধসন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারীপক্ষ কার্যালয়ের নাসরীন হক সভাকক্ষে ‘৭১-এর যুদ্ধসন্তানদের অধিকার বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

একাত্তরের যুদ্ধসন্তানদের অধিকার প্রতিষ্ঠায় নারীপক্ষ বিশ্বব্যাপী এই আহ্বানের উদ্যোগ গ্রহণ করেছে।

স্বাধীনতার ৫১ বছর পরেও যুদ্ধসন্তানরা নিজ দেশে রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু পায়নি। নারীপক্ষ সরকারের কাছে দাবি জানায়, দেশে-বিদেশে অবস্থানরত সব যুদ্ধসন্তানকে নিঃশর্তভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানসূচক অবস্থানে স্থাপন করা হোক। এই লক্ষ্য অর্জনে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত সব ব্যক্তি ও সংগঠনকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।

এ উদ্যোগে নারীপক্ষ, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নাগরিক উদ্যোগ, নারীগ্রন্থ প্রবর্তনা, দুর্বার নেটওয়ার্ক ও গণস্বাস্থ্য কেন্দ্র সংহতি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারীনেত্রী শিরিন হক তৃষ্ণা পাল এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ