এনসিপির ওপর হামলা: সরকার কি আঙুল চোষে, প্রশ্ন হাবিবুর রহমানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির ওপর হামলা: সরকার কি আঙুল চোষে, প্রশ্ন হাবিবুর রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জে এনসিপির লংমার্চে হামলা চালিয়েছে, আর অন্তবর্তীকালীন সরকার কি আঙুল চুষে?

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের” প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালানো হলো, সেই হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। রাস্তায় যারা অশ্লীল স্লোগান দেয়—‘হাসিনা গেছে যে পথে, তারেক যাবে ওই পথে’, এ ধরনের বক্তব্য যারা দেয়, তাদের মুখে টেপ মেরে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে বাড়াবাড়ি করলে ভেঙে ফেলব। এত লাফালাফি করবেন না। এ দেশের মানুষ স্বাধীনতার পরাজিত শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারেক রহমান মানে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আওয়ামী লীগ পালিয়ে গেছে। যদি কেউ মনে করে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবে—তাহলে বলছি, আল্লাহর রহমতে, এরকম যারা ভাবে তারা সাবধান হোন। বাংলাদেশে টিকে থাকতে পারবেন না।

তিনি বলেন, জিয়াউর রহমানের বাংলায় রাজাকারের ঠাঁই নেই, জামায়াত-শিবিরেরও ঠাঁই নেই। আপনাদের যদি মানুষ পছন্দ করে, তাহলে আপনারা আগামীতে ক্ষমতায় যাবেন—সমস্যা নেই। নির্বাচনের পথে আসুন, জনগণ যাকে ভোট দেবে, তিনিই সরকার গঠন করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, কৃষক দলের নেতা শাজাহান সম্রাট, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আবুল খায়েরসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ