এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে: মিনু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও শহরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়াও রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। দোয়া করা হয় ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য। সর্বোপরি দেশের সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ