এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

উন্নত বিশ্বের মতো সড়ক যোগাযোগ ব্যবস্থা ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র যুগে প্রবেশ করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেডেট এক্সপ্রেস উদ্বোধন করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর কাওলায় এক্সপ্রেসেওয়ে উদ্বোধন করেন তিনি।

এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের অর্জনের খাতায় আরেকটি পালক যোগ হলো। আরেকটি নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পরিচিত হবেন রাজধানীরবাসী, পাবেন যানজটমুক্ত ভ্রমণের সুযোগ। ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ১০ মিনিটে।

পরিচালক এ এইচ এম এস আক্তার। তিনি বলেছেন, এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প আছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দুটি র‌্যাম্প আপাত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ