ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

এর আগে, এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলটির সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

বৈঠক সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ