ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সৌদিতে পৌঁছালে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা
সৌদিতে পৌঁছালে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। এ সময় প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

স্বস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের আগে তিনি বার্তাপ্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ