ওয়ার্ক পারমিটে আগত দক্ষ কর্মীদের সুখবর দিলো ব্রিটিশ সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

আরিফ মাহফুজ , লন্ডন
বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে আসা স্কীলড ওয়ার্কার বা দক্ষ কর্মীদের জন্য সুখবর দিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যে আগত স্কীলড ওয়ার্কার বা দক্ষ কর্মীরা নিজেদের ওয়ার্কপারমিট দাতা প্রতিষ্ঠানে নির্ধারিত ২০ ঘন্টা কাজের পাশাপাশি অন্য যে কোন প্রতিষ্ঠানে বাড়তি আরো ২০ ঘন্টা কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে । সরকারি ওয়েবসাইট সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়। তবে এক্ষেত্রে কোন শর্ত থাকছে না , সবাই উম্মুক্ত ভাবে যে কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন , বর্তমানে ২০ ঘন্টা কাজ অনুরূপ বা সমজাতীয় কর্ম ক্ষেত্রের জন্য প্রযোজ্য। অর্থাৎ কেউ যদি রেস্টুরেন্ট এর ওয়ার্কপারমিট নিয়ে আসেন তাহলে তিনি রেটুরেন্টে কাজ করতে পারবেন। কিন্তু নতুন নিয়মে অতিরিক্ত কাজের জন্য কোন ধরাবাঁধা নিয়ম থাকছে না , যেখানেই কাজ পাবেন সেখানেই কাজ করবেন। করতে পারবেন। আগামী ৪ঠা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
জনতার আওয়াজ/আ আ