কক্সবাজারের উখিয়া উপজেলায়ট্রাকচাপায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হিজলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকালে টেকনাফমুখী একটি ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোটিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে আহত ওই ব্যক্তিরও মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হলেও একটু পরই তা স্বাভাবিক হয়।
জনতার আওয়াজ/আ আ