কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ ৪৫ ঘণ্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না।

দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

ঢাকার মহাখালীর বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নূর এ খাজা জানান, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে।

কর্তৃপক্ষ সঞ্চালন লাইনের কথা বললেও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে।

কবে নাগাদ ইন্টারনেট সংযোগ ফিরবে সে বিষয়ে কোন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ