কথায় কাজ না হলে হাতুড়ি নিয়ে আসব : হুঁশিয়ারি দুদুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কথায় কাজ না হলে হাতুড়ি নিয়ে আসব : হুঁশিয়ারি দুদুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

 

‘আমার নেত্রীকে বন্দী করে রেখেছেন। যদি কথায় কাজ না হয় তাহলে হাতুড়ি নিয়ে আসব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদ‌লের সা‌বেক আহবায়ক শামসুজ্জামান দুদু । তিনি বলেন, হাতুড়ি দিয়ে জেলের তালা ভাঙবো আমার নেত্রীকে বের করব।

শুক্রবার (১৮ নভেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এই বাংলাদেশের কৃষকের জন্য কেউ যদি কাজ করে থা‌কে তিনি হলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষকদের জন্য কেউ যদি কাজ করে থা‌কে তিনি হলেন যাকে আজকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ আজ এই অবৈধ সরকার কৃষকের জন্য কোন কাজই করছে না। কৃষি কাজের সব উপকরণ এর দাম বাড়িয়েছে । অপরদি‌কে, চাল,ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেছে।

সরকা‌রের উ‌দ্দেশ‌্য ছাত্রদলের সাবেক এই সভাপতি ব‌লেন,
আমার নেত্রীকে বন্দী করে রেখেছেন। যদি কথায় কাজ না হয় তাহলে হাতুড়ি নিয়ে আসব জেলের তালা ভাঙবো আমার নেত্রীকে বের করব। একটু অপেক্ষা করছি ডাক আসলে সারা বাংলাদেশের মানুষ যে নেত্রীকে ভালোবাসে সেই নেত্রীর জন্য ঢাকায় অবস্থান নিবে নেত্রীকে মুক্ত করবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কোভিদ খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ