কয়েক লাখ ভোটের ব্যবধানে জেতার আশা হান্নান মাসউদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কয়েক লাখ ভোটের ব্যবধানে জেতার আশা হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শাপলা কলির পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি, তাতে কয়েক লাখ ভোটের ব্যবধানে মানুষ আমাকে বিজয়ী করবে- এমন আশা ব্যক্ত করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাতিয়া পৌরসভায় নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।

হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ দ্বীপের মানুষ বঞ্চিত ছিল। জন্মের পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক অধিকার থেকে তারা অবহেলিত। তবে দ্বীপের মানুষ আর অবহেলার শিকার হতে চায় না।’

তিনি বলেন, ‘আমি সরকারের কোনো পর্যায়ে না থেকেও মানুষের জন্য যে কাজ করেছি, সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই ইনশাআল্লাহ এই দ্বীপের মানুষ আমাকে কয়েক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী করবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, হাতিয়াকে বিশ্বের বুকে একটি পর্যটনবান্ধব মডেল এলাকা হিসেবে গড়ে তুলব। যেন সবাই বলতে পারে- আমরাও হাতিয়ার মতো করতে চাই। এমন একটি উদাহরণ সৃষ্টি করব।’

এ সময় হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তাফসীর, জামায়াত নেতা মাওলানা তাওফিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তি হাতিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ ছাইফুল ইসলামসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ