কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলার ‘মায়া’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলার ‘মায়া’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার প্রেক্ষাগৃহে আসছে মিথিলার সিনেমা ‘মায়া’। গুণী নির্মাতা রাজর্ষি দের হাত ধরেই টালিউডে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি মূলত নারীকেন্দ্রিক।

সিনেমার কাহিনী এগোবে লোভ, উচ্চাকাঙ্ক্ষা,পাপ ও দুর্নীতির নানা ঘটনাকে কেন্দ্র করে। চ্যালেঞ্জিং চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে—নারীবাদ নারীকে শক্তিশালী করা নয়; বরং নারীর অধিকারগুলো বিকশিত করা।

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। কাঞ্চনজঙ্ঘার বিশাল সাফল্যের পর রাজর্ষি দের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি স্ক্রিপ্টও লিখেছেন পরিচালক। তবে এ কাজে যৌথভাবে তার সঙ্গে ছিলেন ঈপ্সিতা।

ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউসের উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জি। ছবিটির বিভিন্ন গান সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, সোমলতা ও উজান।

মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা। পশ্চিম বাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ জুলাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ