কলেজের সামনে ৪ তরুণীর মারামারি, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চার তরুণীর মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে যান। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়িপরা দুই তরুণীকে মারধর করছেন; চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছেন। তাদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। পথচারীরা তাদের থামান। তখন তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান।
রাতুল নামের এক তরুণ তার মুঠোফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্যে মারামারি শুরু হয়।
জনতার আওয়াজ/আ আ