কাঁচা মরিচের তীব্র ঝালে ‘কান গরম’ ভোক্তাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাঁচা মরিচের তীব্র ঝালে ‘কান গরম’ ভোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ

 

কাগজে-কলমে রবি মৌসুম শেষ হলেও বলা যায় এখনো কাঁচা মরিচের ভরা মৌসুম। মাঠে প্রচুর কাঁচা মরিচ আছে। তাতে দাম ভোক্তাপর্যায়ে নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু এবার ভরা মৌসুমে চড়েছে কাঁচা মরিচের দাম।

বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও বেশি। চড়ে যাওয়া ডিম-মুরগির দামে বড় কোনো সুখবর নেই। চাল, ডাল, সয়াবিনের মতো নিত্যপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মালিবাগ ও মগবাজারে খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা এক পোয়া বা আড়াই শ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করেছেন ৪৫ থেকে ৫০ টাকায়। সেই হিসাবে কেজিতে ২০০ টাকা পর্যন্ত দাম পড়েছে কাঁচা মরিচের। দেখা গেছে, কারওয়ান বাজারে কাঁচা মরিচের পাইকারি যে দাম রাখা হয়, অন্য বাজারে তা প্রায় দ্বিগুণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ