কাকে লাল কার্ড দেখালেন হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাকে লাল কার্ড দেখালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ফুটবল খেলায় লাল কার্ডের প্রচলন অনেক দিন ধরেই। তবে, সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতেও লাল কার্ডের প্রচলন দেখা যাচ্ছে। রাজনীতিবিদরা প্রায়শ লাল কার্ড দেখানোর কথা বলেন। এমনকি, বিভিন্ন প্রোগ্রামেও লাল কার্ড দেখানো হয়। এবার লাল কার্ড দেখালেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি ‘লাল কার্ড’ লিখেছেন।

তবে, কী কারণে কিংবা কাকে তিনি লাল কার্ড দেখালেন সে সম্পর্কে কোনও তথ্য দেননি এই সংসদ সদস্য।

ইতোমধ্যে হাসনাত আব্দুল্লাহর দুই শব্দের পোস্টটি ভাইরাল হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে রিয়্যাক্ট পড়েছে এক লাখের বেশি। কমেন্ট পড়েছে ১০ হাজারেরও বেশি। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ