শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা আরিফ হোসেনের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা আরিফ হোসেনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ১:২৬ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে পল্টন থানায় ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রদল অর্গানাইজেশান ইউরোপের পক্ষে ছাত্রদল অর্গানজেশান ইউরোপের আহ্বায়ক সদস্য আরিফ হোসেন।

তিনি বলেন,হামলা মামলা করে ছাত্রদলকে দমানো যাবেনা।তারেক রহমান আমাদের আবেগের জায়গা তাঁর বিরুদ্ধে যে/যারাই অশালীন মন্তব্য করবে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাকে একবিন্দুও ছাড় দিবোনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীগন স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, যার শান্তি ও উন্নয়নের রাজনীতি মানুষকে উজ্জ্বীবিত করেছিল। ছাত্রদল সেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক ।বাংলার ঘরে ঘরে এমন সৈনিকের জন্ম হবে যুগে যুগে।অবৈধ ভাবে বাংলাদেশ দখল ধারিনী শেখ হাসিনার ক্ষমতার জোর আর বেশি দীর্ঘায়িত হবে না।

অচিরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে।দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে বাংলাদেশেকে শোষণ করার দিন শেষ।আমরা শহীদ জিয়ার সৈনিকেরা এ স্বপ্নকে বাস্তবায়ন করবো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, ইনশা’আল্লাহ।মিথ্যা মামলা আর অবৈধ সরকার শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ন রাজনিতী ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে থামানো অবান্তর ধারণা পোষণ করছেন মনে, এ ধারণা বদলে সোজা ওয়েতে হাটতে হবে শেখ হাসিনাকে।

আমাদের এ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, এ আন্দোলন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।অবশেষে সকল বাধা বিপত্তি অতিক্রম করে
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ