কাতারে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাতারে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষদের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আমরা আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের উচিত একটি জরুরি যুদ্ধ বিরতি, বন্দীদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ