কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৫ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ

 

উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ম্যানিটোবা প্রদেশে ‘খুব গুরুতর’ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। একটি সেমি-ট্রেলার ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, উইনিপেগ থেকে পশ্চিমে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

বেশ কয়েকটি টুইট বার্তায় ম্যানিটোবার আরসিএমপি বলেছে, তারা ‘খুব গুরুতর… ব্যাপক হতাহত’ হয়েছে এমন সংঘর্ষের জেরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং প্রধান অপরাধ ইউনিটসহ আরসিএমপির সকল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ