কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুললেন আবিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুললেন আবিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ তুলে বলেছেন, অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি, তারা বলেছে কারচুপি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন এসব অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এটা কোনোভাবে আশা করিনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। প্যানেলের নম্বর সিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোট কেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।

তিনি আরও বলেন, সকালে আমার বিরুদ্ধে একটি বড় মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল, যার কারণে মূলধারার গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছিল। যদিও পরে তারা ভুল সংশোধন করে নেয়। এছাড়া রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীকে তার ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছেন, কারণ তিনি ব্যালট নম্বর বিতরণ করছিলেন। গণমাধ্যমেও নির্বাচন কারচুপির খবর এসেছে। এসব বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ