কারাগারে বিএনপি নেতা সালাম, রিমান্ডে ৪ নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে বিএনপি নেতা সালাম, রিমান্ডে ৪ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক
পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি চারজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপির সক্রিয় কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।

রবিবার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৯ জুলাই) রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন।মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ