কারাগারে মৃত্যুবরণকারী জাকিরের পরিবারের পাশে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে মৃত্যুবরণকারী জাকিরের পরিবারের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

২০১৮ সালের ১২ মার্চ পুলিশের রিমান্ড শেষে কারাগারে মৃত্যুবরণকারী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলনের পরিবারের খোঁজখবর নিতে বাসায় যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার গাজীপুরের পূবাইলের বাসায় যান বিএনপির এই নেতা। পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তিনি মরহুম জাকির হোসেন মিলনের কবর জিয়ারত করেন।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার তৌহিদ আউয়াল ও গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ