কারো কাছে যেন হাত পাততে না হয়: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারো কাছে যেন হাত পাততে না হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে যেন হাত পেতে না চলতে হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছে সরকার। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। নিজেদের প্রয়োজন মিটিয়ে রফতানির চিন্তাও করতে হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। কিন্তু আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

কৃষি জমি নষ্ট করে শিল্প স্থাপন করলে কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ