কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি।

বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ ‘, ‘যেই হাত ককটেল মারে, সেই হাত ভেঙে দা‘, ‘সেই হাত গুঁড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ