কিছু দল পাশের দেশের ফাঁদে পা দিয়েছে : তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু দল পাশের দেশের ফাঁদে পা দিয়েছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে- কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়েছে। তারা বেশ কিছুদিন যাবত উল্টো-পাল্টা বকছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে এক জনসভায় ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করে কলা‌রোয়া উপজেলা ও পৌর বিএন‌পি।

তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে রাজনীতি করে বিএনপি। সাতক্ষীরার মাটির তৈরি টালি, শিল্প কারখানা সংরক্ষণ, মুন্সিগঞ্জের পর্যটন কেন্দ্র, উপকূলবর্তী এলাকায় মজবুত বেড়িবাঁধ, চিংড়ী শিল্প এবং সাতক্ষীরার আম সংরক্ষণের ব্যবস্থা করতে হলে এলাকা ভিত্তিক উন্নয়নকে কাজে লাগিয়ে সম্ভাবনাময় করে গড়ে তুলতে হবে। আর এজন্য দরকার জনগণের সরকার।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগণের রাজৈনিতক অধিকার এখনও অর্জিত হয়নি। এজন্য আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে- ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য আবারও খাল খনন প্রকল্প চালু করা হবে। যেন কৃষকরা শুকনো মৌসুমে খাল থেকে পানি সেচ দিয়ে ফসল ফলাতে পারে।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, আমার নেত্রী কোনো দিন পালাননি, পালান না। পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। যখন আমি কারাগারে ছিলাম, তখন তারেক রহমান আমার পরিবারের খোঁজখবর নিতেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। আমি মিথ্যা মামলার সাজা নিয়ে কখনো ভয় পাইনি। আমার সঙ্গে একই মামলায় কারাগারে থাকা চার নেতাকে হত্যা করা হয়েছে। আমি তাদেরকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করছি।

এ সময় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সদস্য খালিদুর রহমান, জয়ন্ত কুমার কুন্ডু, আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, ডা. শহিদুল আলম, অ্যাড শাহানারা পারভীন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ