কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

 

কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এদিকে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

তিনি বলেন, খুলনা থেকে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ। বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ