কেন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা চোপড়া? - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা চোপড়া?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
হলিউড ও বলিউড—দুই অঙ্গনেই সমান দাপটের সঙ্গে পথচলা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়, প্রযোজনা, ব্যবসা—সব ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে, এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়—মা। সম্প্রতি কন্যা মালতিকে বড় করে তোলা, পারিবারিক মূল্যবোধ এবং ভারতীয় সংস্কৃতি ধরে রাখার বিষয়ে ভারতিয় গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

প্রিয়াঙ্কা জানান, মালতির বেড়ে ওঠা হচ্ছে দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে। একদিকে ভারতীয় ঐতিহ্য, অন্যদিকে আমেরিকান জীবনধারা। তিনি হাসতে হাসতেই বলেন, “আমরা তো আংশিক আমেরিকান পরিবার। তবে আমি চেষ্টা করি, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি যেন মালতির জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে।”

ভারতীয় সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে স্বামী নিক জোনাস-এর ভূমিকার কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কার কণ্ঠে ছিল মুগ্ধতা। তিনি বলেন, “নিক আমার সব পূজার অংশ। ও শুধু পাশে দাঁড়ায় না, মন দিয়েই অংশ নেয়। আমাদের ঐতিহ্যকে ও সত্যিই সম্মান করে।”

নিককে নিয়ে প্রিয়াঙ্কা আরও বলেন, “ও একজন অবিশ্বাস্য সঙ্গী। আমি যখন কাজ করি, তখন জানি মালতি সবচেয়ে নিরাপদ হাতে আছে। একজন বাবা হিসেবে ও অসাধারণ—ধৈর্যশীল, যত্নশীল এবং সম্পূর্ণভাবে উপস্থিত।”

তার ভাষায়, “আমি সবসময় চেয়েছি, আমার সন্তানের এমন একজন বাবা থাকুক, যে তাকে নিঃশর্ত ভালোবাসবে। নিক ঠিক তেমনই। মালতির জীবনে ওর উপস্থিতি আমার কাছে আশীর্বাদ।”

মালতির সাংস্কৃতিক বেড়ে ওঠা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “আমি চাই, সে যেন জানে সে কোথা থেকে এসেছে। আর নিকও সেটা সমানভাবে চায়। ও সবসময় আমাকে বলে, ‘তোমার সংস্কৃতি মালতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।’”

প্রিয়াঙ্কা আরও যোগ করেন, “আমাদের বাড়িতে যখন পূজা হয়, নিক খুব স্বাভাবিকভাবেই তার অংশ হয়ে যায়। ওর কাছে এটা শুধু আমার সংস্কৃতিকে সম্মান করা নয়, আমাদের পরিবারের অংশ হওয়া।”

দাম্পত্যের এই পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতাই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। দুই ভিন্ন সংস্কৃতির মানুষ হয়েও তারা গড়ে তুলেছেন এক সুন্দর, সুরেলা পরিবার।

প্রিয়াঙ্কার কথায়, “আমরা চাই মালতি পৃথিবীর নাগরিক হোক, কিন্তু সে যেন নিজের শিকড় কখনও না ভোলে।” আর সেই শিকড়ের গল্প শেখানোর এই যাত্রায় নিক তার সবচেয়ে বড় সহযাত্রী।

ক্যারিয়ারের দিক থেকেও দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা।

চলতি বছর মুক্তি পেয়েছে তার হলিউড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি দ্য ব্লাফ। যেখানে এক দুর্ধর্ষ জলদস্যুর চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া তিনি বর্তমানে এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ভারানসি-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি মীরা নায়ারের নতুন ছবি আমরি-তেও একটি বিশেষ উপস্থিতির খবর প্রকাশ্যে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ