কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি
 

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। মূলত বয়সে অনেক ছোট এক অভিনেত্রীর কিছু ছবি লাইক করা নিয়ে তোপের মুখে পড়েছেন বিরাট।

এরপর পুরো বিষয়টা স্পষ্ট করেন এ তারকা ক্রিকেটার ৷ তিনি জানিয়েছেন, ছবিতে ভুলবশত লাইক পড়ে গিয়েছে ইন্সটা অ্যালোগরিদম পরিবর্তনের কারণে। কিন্তু ক্রিকেটারের কথা বিশ্বাস করছেন না নেটিজেনরা। কিন্তু কে এই অভিনেত্রী অভনীত কৌর যাকে নিয়ে এত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছোটবেলা থেকেই অভিনয়ের দুনিয়ায় যাতায়াত অভনীতের। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অভনীত। তিনি সপ্তম পজিশন পেয়েছিলেন। এরপর তাকে ২০১১ সালে দেখা যায় ‘ডান্স কে সুপারস্টার’ রিয়েলিটি শো-তে। এরপর ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ নাচের মঞ্চে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ