কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফল করতে বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ জুন) রাজধানীর নয়াপল্টনে এ সভা অনুষ্ঠিত হয়।
সবুজ দলে রয়েছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর। সবুজ দলের সমন্বয়ক গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
আজিজ-বেনজীরের মতো সবার অপকর্ম প্রকাশ পাবে: সালামআজিজ-বেনজীরের মতো সবার অপকর্ম প্রকাশ পাবে: সালাম
লাল দল রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর, নরসিংদী, ঢাকা মহানগর দক্ষিণ। লাল দলের সমন্বয়ক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব বিএনপি ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল। সভা সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সঞ্চালনায় সহযোগিতা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশারফ হোসেন, পরিচালনা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক ফুটবলার মঈন হক, কবির উদ্দিন সরকার, রেজাউল করিম মিটুল, শামসুজ্জামান বাদল, আওলাদ হোসেন মোল্লা, লিটন খান, ক্রীড়া সংগঠক বুলবুল, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শাখাওয়াত হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ