কোনোভাবে মনে করি না ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের আশঙ্কা আছে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনোভাবে মনে করি না ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের আশঙ্কা আছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের আশঙ্কা আছে তা কোনোভাবে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য উদ্বেগের কিনা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। উনি (ভারতের প্রতিরক্ষামন্ত্রী) এ ধরনের কথা কেন বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনোভাবে মনে করি না, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ-বিগ্রহ হওয়ার আশঙ্কা আছে।’

চলমান রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে গতকাল শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। একইসঙ্গে সামরিক বাহিনীকে ‘অপ্রত্যাশিত’ ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি।

রাজনাথ সিংয়ের এ সংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন আরও বলেন, ‘উনি এটা কী তার নিজের দেশের কনজামশানের জন্য বলেছিলেন কিনা—সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন, ‘বিটিং অ্যারাউন্ড দ্যা বুশ’ অনেকটা। কারণ, ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের এখানে কী সম্পর্ক?

তিনি বলেন, ‘আর এর সঙ্গে ইউক্রেন ও হামাসের সঙ্গে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। অপ্রয়োজনীয় হবে এমন কোনো প্রতিক্রয়া দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখব যে, উনি (রাজনাথ সিং) এ রকম কথা কেন বলেছেন’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ