ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির পাঁয়তারা করছে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির পাঁয়তারা করছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির পাঁয়তারা করছে।

শনিবার বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে সরকার গণতন্ত্রের গলা টিপে ধরেছে তাকে আর সময় দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন করে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।

তিনি আরও বলেন, এ সরকার এতটাই নিষ্ঠুর যে অসুস্থ মানুষকেও চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না।

বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে বিএনপির গণমিছিল শুরু হয়। গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এই গণমিছিল থেকে সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা লাখ লাখ মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। প্রয়োজনে আরেকবার রাজপথে রক্ত দিয়ে গণতন্ত্র ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চনের দাবি আদায় করা হবে। এসময় তিনি সবাইবে এক দফা দাবি আদায়ে রাজপথে থাকার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ