খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।

শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, রোজার সময় ভোজ্যতেল, ছোলা ও খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক ও প্ল্যানিং কমিশন কাজ করছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে কীভাবে সরবরাহ বাড়ানো যায় সে প্রচেষ্টা চলছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেয়। এরপর বেশ কিছু মাস জুড়ে ছয় ছয়টি বন্যা হয়। সরকারকে তখন সেদিকে বেশি নজর দিতে হয়।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছিলেন অক্টোবর মাসেই। তার নির্দেশনা অনুসারে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে উপদেষ্টামণ্ডলী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করেন তারা নানা পদক্ষেপ নেন। এ কারণে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ