খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন-কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কায়ার্লয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ হুঁশিয়ারী দেন।

আমীর খসরু বলেন, জনগণকে বাঁচাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। আইনের শাসন, মানবাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। গণতান্ত্রিক ভোটাধিকার বাঁচাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে।

উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের দায়ভার বহন করতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি এই নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ