খালেদা জিয়াকে দেখতে তার বাসায় ডাক্তাররা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখতে তার বাসায় ডাক্তাররা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় ডাক্তারদের তত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারিরীক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

ডা. জাহিদ আরও বলেন, বাসায় উনার পূত্রবধু ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানষিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে বেটার আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থান মধ্যে আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ