খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।’

সোমবার (২ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সরকারের সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এরই মধ্যে উনারা জেনে গেছেন। এরপরও চাইলে তাদের জানিয়ে দেওয়া হবে। তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী-এমন প্রশ্নে বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার জটিলতায় ভুগছেন। তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশ নিয়ে চিকিৎসার আবেদন করেছে পরিবার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ